চট্টগ্রামে সশস্ত্র ৩ কিশোর আটক, ২৮টি অস্ত্র উদ্ধার
চট্টগ্রামে তিন কিশোরকে আটকের পর তাদের কাছ থেকে ২৮টি ধাতব অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
আটক তিন কিশোরের বয়স ১৫-১৭ এর মধ্যে।
নগরীর আতুরার ডিপো এলাকা থেকে সোমবার তাদেরকে তিনটি ধারালো অস্ত্রসহ আটক করা হয় বলে বায়েজিদ থানার ওসি মো. কামরুজ্জামান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, পুলিশের টহল দল আতুরার ডিপো রেল গেইট অস্ত্রসহ তিন কিশোরকে আটক করে। প্রতিপক্ষকে ঘায়েল করতে সেখানে অবস্থান করার কথা তারা জিজ্ঞাসাবাদে জানায়।
“আটক কিশোররা বিভিন্ন গ্রুপের সদস্য। তারা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিজেদের মধ্যে সংঘর্ষে জড়ায়। তিন কিশোরের তথ্যে রাতে আমিন কলোনী রেল ”
