‘বুস্টার জামাল’ ছিনতাইচক্রের ছয় জন গ্রেপ্তার
চট্টগ্রামে অস্ত্রসহ ছয় জনকে গ্রেপ্তারের পর পুলিশ জানিয়েছে, তারা তালিকাভুক্ত ছিনতাইচক্র ‘বুস্টার জামাল’ গ্রুপের সদস্য।
বুধবার নগরীর আগ্রাবাদ নালাপাড়া এলাকা থেকে এ চক্রটির দলনেতা মো. জামাল ওরফে বুস্টার জামালকেও গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অন্যরা হলেন- তুফান (২৫), আরিফ হোসেন (২৫), লিটন ওরফে সুমন (৩৫), আনোয়ার হোসেন (৩০) ও হানিফ (৩২)।
গ্রেপ্তার ৩৫ বছর বয়সী জামাল ও লিটনের বিরুদ্ধে পাঁচটি, তুফান এবং আনোয়ারের বিরুদ্ধে তিনটি, হানিফের বিরুদ্ধে চারটি মামলা আছে বলে ওসি মহসিন জানান।
