চট্টগ্রামে কোভিড-১৯ আক্রান্ত নারীর মৃত্যু
কোভিড-১৯ রোগ নিয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক নারী মারা গেছেন।
তাকে নিয়ে চট্টগ্রামে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ২০ জন হল।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ৬৫ বছর বয়সী ওই নারী মারা যান বলে জানান চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আবদুর রব।
ওই নারী চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘঅটা ইউনিয়নের ইছানগর গ্রামের বাসিন্দা।
ডা. রব বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর গত ২৮ এপ্রিল ওই নারী চজেনারেল হাসপাতালে ভর্তি হন।
“তাকে সঙ্গে সঙ্গে আইসিইউতে নেওয়া হয়েছিল। পরে অবস্থার উন্নতি হলে আইসোলেশন ওয়ার্ডে নিয়ে আসা হয়।”
ওই নারী ফুসফূসের ক্যান্সার ও ডায়াবেটিসে ভুগছিলেন বলে তিনি জানান।
