পটিয়ায় ট্রাক পুকুরে পড়ে শ্রমিক নিহত
চট্টগ্রামের পটিয়ায় চালকের নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক পুকুরে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার সকালে পটিয়া উপজেলার আমজুর হাটে এঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিসের পটিয়া স্টেশন অফিসার সৌমেন বড়ুয়া জানান।
নিহত শাকিল (২৮) একজন নির্মাণ শ্রমিক। তিনি আনোয়ারা উপজেলার তাতুয়া এলাকার বাসিন্দা।
সৌমেন বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পটিয়ার থানার হাট থেকে ট্রাকটি ভবন নির্মাণের সামগ্রী নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছিল।
“আমজুর হাট এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। ঘটনাস্থলেই ট্রাকের উপরে থাকা শাকিলের মৃত্যু হয়।”
