চট্টগ্রামে কনটেইনার ডিপোতে লরির চাপায় নিহত ১
চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় একটি বেসরকারি কনটেইনার ডিপোতে লরির চাপায় এক কর্মীর প্রাণ গেছে।
শুক্রবারের সকালে পতেঙ্গার সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড ডিপোতে এ দুর্ঘটনা ঘটে বলে পতেঙ্গা থানার এসআই আবু শাহেদ রানা জানান।
নিহত রাসেল (৩৫) নগরীর মধ্যম হালিশহর এলাকার মোজাফফর রহমানের ছেলে। তিনি ওই কনটেইনার ডিপোর কর্মচারী ছিলেন।
ফাইল ছবি
রাসেলকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির নায়েক হামিদুর রহমান জানান।
