২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১১ কেজি সোনাসহ বিমানযাত্রী আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ড থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ১১ কেজি সোনা পেয়েছেন শুল্ক কর্মকর্তারা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2019, 07:32 PM

Updated : 08 Apr 2022, 04:12 PM

গ্রেপ্তার মো. শাহজাহান রোববার বিকালে ব্যাংকক থেকে চট্টগ্রামে আসা রিজেন্ট এয়ারলাইন্সের আরএক্স ৭৮৭ ফ্লাইটের যাত্রী ছিলেন।

বিমানবন্দর কাস্টমসের সহকারী পরিচালক নূর উদ্দিন মিলন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা সোয়া ৪টার দিকে বিমানটি চট্টগ্রামে আসে।

“গোপন সংবাদের ভিত্তিতে ওই বিমানের যাত্রী শাহাজাহানকে তল্লাশি করে ৯৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।”

উদ্ধার করা সোনার বারগুলোর মোট ওজন প্রায় ১১ কেজি ২৫০ গ্রাম, যার বাজার দাম চার কোটি টাকা বলে জানিয়েছেন এই কাস্টমস কর্মকর্তা।