চট্টগ্রামের হালিশহরে শিশু গুলিবিদ্ধ
চট্টগ্রামের হালিশহর থানার ঈদগাঁ এলাকায় এক শিশু গুলিবিদ্ধ হয়েছে।
দুই ব্যক্তির ঝগড়ার মধ্যে গোলাগুলির সময় বৃহস্পতিবার বিকালে সুমাইয়া আক্তার (১১) নামের ওই শিশু পায়ে গুলিবিদ্ধ হয়।
আহত সুমাইয়া আক্তার ঈদগাঁ বড় পুকুর এলাকার বাসিন্দা আবদুল খালেকের সন্তান।
শিশুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার।
হালিশহর থানার ওসি এস এম ওবায়দুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয় ইকবালের সাথে জামাল নামের এক ব্যক্তির জমি নিয়ে বিরোধ ছিল।
“আজ বিকেলে জামালের সাথে ওই এলাকার জনির ঝগড়া হয়। এসময় জনি গিয়ে ইকবালকে ডেকে আনে। এসময় ইকবাল জামালকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তখন সেখানে থাকা শিশু সুমাইয়া গুলিবিদ্ধ হয়।”
এ ঘটনায় এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ।
