ডায়মন্ড সিমেন্টের বিপণন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
চট্টগ্রামে ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের বিপণন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ডায়মন্ড সিমেন্টের পরিচালক হাকিম আলী প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ জাবেদ হোসেন।
ডায়মন্ড সিমেন্টের ডিজিএম (সেলস এন্ড মার্কেটিং) আব্দুর রহিম কর্মশালার সঞ্চালনা করেন।
বক্তব্য রাখেন ডায়মন্ড সিমেন্টের জিএম (অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স) এবিএম কামাল উদ্দিন, ডিজিএম মনির হোসেন, এজিএম (সেলস অ্যান্ড মার্কেটিং) মো. কামরুজ্জামান ও গোলাম মোস্তফা, ম্যানেজার দীপ্তিমান দাস, আব্দুল মোতালেব ও ফজলুল কাদের এবং ম্যানেজার (টেকনিক্যাল সার্ভিস) ইশতিয়াক রায়হান মাহমুদ।
অনুষ্ঠান শেষে কর্মীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।
