অস্ত্র ও গুলিসহ একজন গ্রেপ্তার
অস্ত্র ও গুলিসহ একজনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রামের গোয়েন্দা পুলিশ।
শনিবার সন্ধ্যায় কদমতলী থ্রি স্টার ট্রান্সপোর্ট অফিসের দ্বিতীয়তলা থেকে ওমর ফারুক ফয়সালকে (৩১) গ্রেপ্তারের কথা জানান নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার আসিফ মহিউদ্দিন।
ফয়সাল হাজী এনায়েত আলী সর্দার বাড়ির মোহাম্মদ আলমগীরের ছেলে।
গোয়েন্দা কর্মকর্তা আসিফ জানান, ফয়সালের কাছ থেকে দেশে তৈরি একটি এলজি ও দুইটি কার্তুজ উদ্ধার করা হয়।
