বন্ধু দিবসে রেডিসনের বিশেষ অফার
বন্ধু দিবসে বন্ধুদের নিয়ে মাত্র ৯৯৯ টাকায় খাবার উপভোগের বিশেষ অফার দিয়েছে চট্টগ্রামের পাঁচ তারকা রেডিসন ব্লু চিটাগাং বে ভিউ হোটেল।
সোমবার এ বিষয়ে হোটেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
রেডিসন ব্লু’র জিএম রবিন এডওয়ার্ডস বলেন, শহরের বাসিন্দারা ব্যস্ততার কারণে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধুদের কথা ভুলে যেতে বসেছে।
“বছরে অন্তত এই একটি দিনে বন্ধুদের সাথে আড্ডার সুযোগ করে দিতে চাই আমরা।”
এই অফারের আওতায় প্রিয় বন্ধুদের নিয়ে রেডিসনের লবিতে আড্ডা দেওয়ার সুযোগ মিলবে। এই অফার থাকবে ৩ থেকে ৫ অগাস্ট পর্যন্ত।
অফারটি গ্রহণ করলে মার্গারিটা, হাওয়াইন ও স্পাইসি চিকেন স্বাদের পিৎজা পাওয়া যাবে। সঙ্গে থাকবে পানীয় ও আইসক্রিম।
