সাতকানিয়ায় জামায়াত নেতা গ্রেপ্তার
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জামায়াত নেতা জসিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাত ১০টার দিকে চট্টগ্রাম নগরীর জিইসি মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) রেজাউল মাসুদ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তার বিরুদ্ধে নাশকতার এবং পুলিশের ওপর হামলাসহ বেশ কয়েকটি মামলা আছে সাতকানিয়া থানায়।"
