২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সড়কে হাত-পা বাঁধা যুবকের লাশ

চট্টগ্রাম নগরীতে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2018, 11:45 AM

Updated : 08 Apr 2022, 06:07 PM

আনুমানিক ৩৫ বছর বয়সী অজ্ঞাতনামা যুবকটির পরণে জিন্স প্যান্ট ও টি শার্ট ছিল।

মঙ্গলবার বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন-কুয়াইশ সড়কে মৃতদেহটি পাওয়া যায় বলে বায়েজিদ বোস্তামী থানার ওসি আবুল কালাম জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সকালে অক্সিজেন-কুয়াইশ সড়কের তামান্না আবাসিক এলাকায় রাস্তার পাশ থেকে হাত-পা বাঁধা লাশটি উদ্ধার করা হয়।

“যুবকটির পরিচয় পাওয়া যায়নি। তাকে পিটিয়ে খুন করা হয়েছে বলে ধারণা করছি।”