২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বিমানবন্দরে ৩ কেজি সোনাসহ যাত্রী গ্রেপ্তার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২৭টি সোনার বারসহ একযাত্রীকে গ্রেপ্তার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2018, 01:14 PM

Updated : 19 Aug 2022, 01:30 PM

আলী আকবর নামের ওই ব্যক্তি রোববার সকালে ‘ফ্লাই দুবাইয়ের’ একটি ফ্লাইটে দুবাই থেকে চট্টগ্রাম আসেন বলে বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার আলমগীর হোসেন জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আলী আকবর একটি হাত ব্যাগে করে বারগুলো নিয়ে এসেছিলেন। তার কাছে থাকা মালামাল ও ব্যাগ স্ক্যান করার সময় তা ধরা পড়ে।

“জব্দ করা সোনার বারগুলোর ওজন আনুমানিক তিন কেজি ১০০ গ্রাম।”

তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান এই শুল্ক কর্মকর্তা।