২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ইয়াবাসহ পুলিশ গ্রেপ্তার র‌্যাবের হাতে

চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় পুলিশের এসআইসহ তিনজনকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে র‌্যাব।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2017, 02:13 PM

Updated : 19 Aug 2022, 05:23 PM

র‌্যাব-৭ এ দায়িত্বরত এএসপি আমীর উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার দুপুরে আগ্রাবাদের পাঠানটুলির মদিনা ইলেকট্রনিক্স নামের একটি দোকান থেকে ওই তিনজনকে চার হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে মোহাম্মদ আফাজ উল্লাহ (৪২) হালিশহর থানার এসআই। বাকি দুজন হলেন- খোরশেদ আলম (২৮) ও শহীদ উল্লাহ মজুমদার (৩৬)। তাদের সবার বাড়ি কুমিল্লায়।

এ ঘটনায় তিনজনকে আসামি করে ডবলমুরিং থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে বলে ওসি একেএম মহিউদ্দিন সেলিম জানান।

গ্রেপ্তার তিনজনের মধ্যে আফাজ উল্লাহ যে হালিশহর থানার এসআই, তা নিশ্চিত করেছেন ওই থানার ওসি মো. মাহফুজুর রহমান।