২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে বিএসআরএমে কর্মশালা

চট্টগ্রামের বেসরকারি চিটাগাং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) এবং শিল্পগোষ্ঠী বিএসআরএম’র যৌথ উদ্যোগে ‘ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ফর নন-ফিন্যান্স এক্সিকিউটিভ’ শীর্ষক কর্মশালা শুরু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2017, 06:10 PM

Updated : 19 Aug 2022, 05:11 PM

সোমবার সকালে চট্টগ্রাম নগরীর সদরঘাটে বিএসআরএম এর প্রধান কার্যালয়ে তিনদিনের এ কর্মশালা শুরু হয়।

সিআইইউর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএসআরএম গ্রুপের বিভিন্ন বিভাগে কর্মরত নন-ফিন্যান্স নির্বাহীদের আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে ধারণা দিতেই এ কর্মশালার আয়োজন করা হয়েছে।

কর্মশালয় অংশগ্রহণকারীদের ফিন্যান্সিয়াল স্টেটম্যান্ট, প্রফিট এনালাইসিস, বাজেট কন্ট্রোল সিস্টেম, ক্যাপিটাল বাজেটিং, ক্যাপিটাল স্ট্রাকচার, কস্ট অব ক্যাপিটাল, প্রজেক্ট রিস্ক এনালাইসিস এবং ফিন্যান্সিয়াল মার্কেটসহ আর্থিক ব্যবস্থাপনার বিভিন্ন বিষয়ে ধারণা দেওয়া হবে।

বিএসআরএম’র বিভিন্ন বিভাগে কর্মরত ৩০ জন নির্বাহী এতে অংশ নিচ্ছেন।

উদ্বোধনী দিনে অন্যদের মধ্যে সিআইইউর ব্যবসা অনুষদের ডিন অধ্যাপক নুরুল আবসার নাহিদ, বিএসআরএম গ্রুপের মানবসম্পদ বিভাগের প্রধান জামিল আহমেদ, সিআইইউর ফিন্যান্স ও অর্থনীতি বিভাগের প্রধান ড. সৈয়দ মনজুর কাদের, মার্কেটিং বিভাগের প্রধান ড. মো. নাঈম আব্দুল্লাহ, বিএসআরএম গ্রুপের প্রশিক্ষণ ও উন্নয়ন বিভাগের প্রধান মো. হাসনাইন আরাফাত উপস্থিত ছিলেন।