২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বাস-অটো সংঘর্ষে নিহত ২

চট্টগ্রামে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখী সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2017, 05:14 PM

Updated : 11 Apr 2022, 11:51 PM

শুক্রবার পটিয়ার বাদামতল এলাকার পেট্রল পাম্পের সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহতরা হলেন- চট্টগ্রামের বোয়াখালি উপজেলার কদুরখীল গ্রামের মোবারক (২২) ও পটিয়ার ছানাউল্লাহ ব্যারিস্টারের বাড়ির রফিক আহমদের মেয়ে জান্নাতুল ফেরদৌস (১২)।

পটিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক এবিএম মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কক্সবাজারমুখী সৌদিয়া পরিবহনের বাসের সঙ্গে বোয়ালখালীমুখী অটোরিকশাটির সংঘর্ষে ওই দুজন গুরুতর আহত হয়।

দুপুর ১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে সংশ্লিষ্ট পুলিশ ফাঁড়ির নায়েক হামিদ জানিয়েছেন।

এ ঘটনায় বাসটির চালক পালিয়ে গেলেও গাড়িটি আটক করেছে হাইওয়ে পুলিশ।