চট্টগ্রামের কদমতলীতে ট্রেনে কাটা এক ব্যক্তি
চট্টগ্রাম নগরীর কদমতলী লেভেল ক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে রেল পুলিশ জানিয়েছে।
নিহত পুরুষের বয়স আনুমানিক ৫০ বছর বলে জানিয়েছে পুলিশ। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
জিআরপি থানার ওসি এস এম শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিহত ব্যক্তি খোঁড়া ছিলেন বলে জানতে পেরেছি। রাস্তা পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়েন তিনি।”
লাশ উদ্ধার করতে ঘটনাস্থলে পুলিশের একটি দল গেছে বলেও জানান ওসি।
