চট্টগ্রামে নারী দিবসের শোভাযাত্রা
আন্তর্জাতিক নারী দিবসে চট্টগ্রামে শোভাযাত্রা ও সমাবেশ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন এবং বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস)।
বুধবার সকাল ১০টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) আয়োজনে নারী দিবসের সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, নারীদের বাদ দিয়ে বাংলাদেশের কাঙ্ক্ষিত অর্থনৈতিক মুক্তি অর্জন সম্ভব নয়।
সমাবেশে উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন, হাসান মুরাদ বিপ্লব, মনোয়ারা বেগম মনি ও আঞ্জুমান আরা।
সমাবেশ শেষে সিটি করপোরেশন পরিচালিত কয়েকটি বিদ্যালয়ের ছাত্রীরা মিছিল নিয়ে প্রেস ক্লাব থেকে নগর ভবন পর্যন্ত যায়। সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এদিকে সকাল ১১টার দিকে প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা শুরু করে বিএনপিএস। নগরীর ডিসি হিলে গিয়ে সমাবেশ করে তারা।
“অর্থনৈতিকভাবে নারী এখন বৈষম্যের শিকার। সম্পত্তির অধিকার সব নারী এখনও পায়নি। এসব বাধা দূর করতে সংবিধানের সাথে সাংঘর্ষিক যেসব বিধি বিধান আছে তা দ্রুত বিলোপ করতে হবে।”
সমাবেশে উপস্থিত ছিলেন পরিবেশ সংগঠক শরীফ চৌহান, উন্নয়নকর্মী এস এম এরশাদুল করিম, ডা. বিজন চক্রবর্তী, তপন কান্তি দে প্রমুখ।
