২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাইসেন্স ছাড়া নাবিক সরবরাহ, প্রতিষ্ঠান সিলগালা

লাইসেন্স ছাড়াই ম্যানিং কার্যক্রম (নাবিক সরবরাহ) পরিচালনার প্রমাণ পাওয়ায় একটি প্রতিষ্ঠান সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2017, 08:10 PM

Updated : 19 Aug 2022, 03:43 PM

বুধবার নগরীর পাঠানটুলী এলাকায় অভিযান চালিয়ে এলিট শিপিং ইন্টারন্যাশনাল নামের প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন নৌ পরিবহন অধিদপ্তরের স্পেশাল অফিসার (মেরিন সেফটি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বদরুল হাসান লিটন।

অভিযানের প্রসিকিউটিং অফিসার নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তর, চট্টগ্রাম এর সহকারী পরিচালক জসিম উদ্দিন পাটোয়ারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাংলাদেশ মার্চেন্ট শিপিং অধ্যাদেশ অনুসারে ম্যানিং কার্যক্রম পরিচালনার জন্য অবশ্যই লাইসেন্স থাকতে হবে।

“এলিট শিপিং ইন্টারন্যাশনাল নামের প্রতিষ্ঠানটি লাইসেন্সের জন্য আবেদন করলেও তা এখনও পায়নি। এ অবস্থায় তারা মালয়েশিয়ায় তিনটি প্রতিষ্ঠানের সঙ্গে ম্যানিংয়ের জন্য যোগাযোগ করে।”

সুনির্দিষ্টি অভিযোগের ভিত্তিতেই এ অভিযোগ পরিচালনা করা হয় জানিয়ে জসিম উদ্দিন পাটোয়ারী বলেন, প্রতিষ্ঠানটি সিলাগালা করে দেওয়ার পাশাপাশি এর ব্যবস্থাপনা পরিচালক আতিকুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া একই অভিযোগে নগরীর ফকিরহাটে মেরিন ক্রু ইন্টারন্যাশনাল এবং হালিশহরের হিলভিউ আবাসিক এলাকায় জে এম এস মেরিন সার্ভিসের ঠিকানায় গিয়েও ওই দুই প্রতিষ্ঠানের অস্তিত্ব খুঁজে পায়নি অভিযান দল।