২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আগুনে পুড়েছে ১৬ বসতঘর

চট্টগ্রামের বাকলিয়া এলাকায় আগুনে পুড়েছে ১৬টি বসত ঘর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2016, 06:19 PM

Updated : 20 Aug 2022, 02:24 PM

রোববার দুপুরে বাকলিয়া থানার ইছাকের পুল এলাকায় এ ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস জানায়।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জসীম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগুনে ছোট ছোট মোট ১৬টি বসত ঘর পুড়েছে।

“গ্যাসের চুলা থেকে বেলা ১টার দিকে আগুন লাগে। খবর পেয়ে নন্দনকানন, লামারবাজার ও চন্দনপুরা ফায়ার স্টেশনের ছয়টি গাড়ি গিয়ে আগুন নেভায়।”