২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবি ছাত্রলীগ নেতাকে ছুরিকাঘাত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের একপক্ষের কর্মীদের ছুরির আঘাতে সংগঠনের অপরপক্ষের এক নেতা আহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2016, 01:27 AM

Updated : 20 Aug 2022, 01:51 PM

আহত মাহবুব শাহরিয়ার শাহীন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপ-ক্রীড়া সম্পাদক।

তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু জানিয়েছেন।

মঙ্গলবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হল সংলগ্ন ঢাকা হোটেলের কাছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক মিজানুর রহমান বিপুলের সমর্থকরা শাহীনের ওপর হামলা করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির এসআই মো. আলাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পূর্ব শত্রুতার জের ধরে ছাত্রলীগের একপক্ষের ছেলেরা অপরপক্ষের নেতা শাহীনকে ছুরি মেরে আহত করেছে।

ছাত্রলীগের দুই পক্ষ শাহ আমানত ও শাহ জালাল হলে অবস্থান নিলেও পরিস্থিতি ‘নিয়ন্ত্রণে’ রয়েছে বলে পুলিশ সদস্যরা জানান।

শাহীন বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।