চট্টগ্রামে টেম্পুর ধাক্কায় সাইকেল আরোহী নিহত
চট্টগ্রামের খুলশী এলাকায় টেম্পুর ধাক্কায় সাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন।
রোববার বেলা ৩টার দিকে খুলশী থানাধীন জাকির হোসেন রোডে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতের নাম এস এম তৌফিকুল ইসলাম (২২)।তিনিআগ্রাবাদের মোহাম্মদ নজরুলের ছেলে। বেসরকারি একটি প্রতিষ্ঠানের কল সেন্টারে কাজ করতেন তিনি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মোহাম্মদ জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খুলশী থানার সামনে জাকির হোসেন রোডে টেম্পুর ধাক্কায় গুরুতর আহত হন সাইকেল আরোহী তৌফিক।হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
