২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি অর্থায়নের অভিযোগে গ্রেপ্তার ব্যবসায়ী জামিনে মুক্ত

জঙ্গি সংগঠন হামজা ব্রিগেডকে অর্থ সহায়তার অভিযোগে ঢাকায় গ্রেপ্তার হওয়া গার্মেন্টস মালিক এনামুল হক চট্টগ্রাম কারাগার থেকে জামিনে ছাড়া পেয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2016, 11:11 PM

Updated : 20 Aug 2022, 01:01 PM

সোমবার বিকালে এনামুলকে মুক্তি দেওয়া হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, উচ্চ আদালত থেকে জামিনের অনুলিপি কারাগারে আসার পর তিনি মুক্তি পান।

চট্টগ্রামের বাঁশখালী ও হাটহাজারী থানার সন্ত্রাসবিরোধী আইনের দুটি মামলায় গ্রেপ্তার ছিলেন এনামুল (৩৯)। গাজীপুরে টঙ্গীর তুরাগ এলাকায় গোল্ডেন টাচ নামে তার একটি তৈরি পোশাক কারখানা রয়েছে।

গত বছরের ৫ সেপ্টেম্বর টঙ্গী এলাকা থেকে এনামুলকে গ্রেপ্তার করে র‌্যাব সদস্যরা।

ওইসময় র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিফতা উদ্দিন জানিয়েছিলেন, ২০১৪ সালের ১৬ অগাস্ট ইসলামী ব্যাংকের ও আর নিজাম রোড, চট্টগ্রাম শাখায় থাকা শহীদ হামজা ব্রিগেডের অন্যতম সংগঠক মনিরুজ্জামান ডনের সানজিদা এন্টারপ্রাইজের অ্যাকাউন্টে ১৬ লাখ টাকা দেন এনামুল।

পুরনো খবর:

জঙ্গি অর্থায়ন: গ্রেপ্তার ব্যবসায়ী রিমান্ডে