চট্টগ্রামে পুড়েছে বসত ঘর
চট্টগ্রাম নগরীর পশ্চিম মাদারবাড়ি এলাকার একটি সেমিপাকা বসত ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার বিকাল ৩টার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে ওই আগুন লাগে বলে জানান দমকল বাহিনীর আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর বিশ্বান্তর বড়ুয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, আগুনে যুগী চাঁদ মসজিদ লেনের ফয়সাল আহমেদের ১২ কক্ষ বিশিষ্ট সেমিপাকা বসত ঘরটি পুড়ে গেছে।
“এতে সাড়ে চার লাখ টাকার ক্ষতি হয়েছে। কেউ হতাহত হয়নি।”
দমকল কর্মীরা নন্দনকানন ও আগ্রাবাদ স্টেশনের চারটি গাড়ি নিয়ে পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান বিশ্বান্তর বড়ুয়া।
