২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ২৯০০০ ইয়াবাসহ গ্রেপ্তার ২  

চট্টগ্রাম শহরে একটি কাভার্ড ভ্যান থেকে ২৯ হাজার ৪০০ ইয়াবা জব্দ করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2016, 01:35 PM

Updated : 11 Oct 2022, 08:16 PM

শনিবার ভোরে বায়েজিদের টেক্সটাইল গেইট এলাকার এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয় বলে বায়েজিদ থানার ওসি মো. মহসিন জানিয়েছেন।

এরা হলেন- ময়মনসিংহের কোতোয়ালী এলাকার মৃত মমতাজ আলীর ছেলে জুলহাস (৩০) ও মুক্তাগাছার আবদুল মোতালেবের ছেলে শিপলু (৩২)। শিপলু ভ্যানটির চালক, জুলহাস তার সহকারী।

ওসি মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খালি কাভার্ড ভ্যানটি (ঢাকা মেট্রো-ট-১৮-১৯৮৯) টেকনাফ থেকে ঢাকার দিকে যাচ্ছিল।

“চালকের পাশের আসনের পেছনে থাকা একটি বাক্সে ২৯ হাজার ৪০০ ইয়াবা পাওয়া যায়।”

এই দুজন ‘ইয়াবা পাচারকারী দলের সদস্য’ জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, এ ঘটনায় বায়েজিদ থানায় মামলা করা হয়েছে।