২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের সম্মেলন শুরু

আঞ্চলিক সমুদ্র সম্পদ রক্ষায় সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে তথ্য বিনিময়ের লক্ষ্যে রাজধানীতে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2016, 03:41 PM

Updated : 20 Aug 2022, 12:08 PM

সোমবার চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লুতে নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের ষোড়শ আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন করেন নৌবাহিনীর প্রধান ভাইস এডমিরাল নিজাম উদ্দিন আহমেদ।

উদ্বোধনী বক্তব্যে নৌবাহিনী প্রধান বলেন, “মেরিটাইম লিমিটেশন সমাধান করে আমরা এক লাখ ১৮ হাজার ৮১৩ বর্গ কিলোমিটার সমুদ্রসীমা অর্জন করেছি।

“মেরিটাইম সেফটি ও ইনফরমেশনের জন্য এই ধরণের সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, বাংলাদেশও উপকৃত হবে।”

সমুদ্র সম্পদ আহরণের পাশাপাশি তার বাহিনী ‘অদূর ভবিষ্যতে’ বাংলাদেশের ব্লু ইকোনমিতেও অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

হাইড্রোগ্রাফিক কমিশনের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম মকবুল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক ব্যুরোর পরিচালক মোস্তফা ইফতিজ।

সম্মেলনে কমিশনের স্থায়ী সদস্য বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার, থাইল্যান্ড, মিশর ও যুক্তরাজ্য ছাড়াও সহযোগী রাষ্ট্র অস্ট্রেলিয়া, ফ্রান্স, ওমান, সিসিলি ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।