২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইপিজেডে বিদেশি কারখানায় বিক্ষোভ

বেতন বাড়ানোর দাবিতে চট্টগ্রাম ইপিজেডের একটি বিদেশি পোশাক কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রেখে বিক্ষোভ করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2016, 07:46 PM

Updated : 20 Aug 2022, 12:03 PM

রোববার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ইপিজেডের তিন নম্বর সেক্টরের ‘ইয়ং ইন্টারন্যাশনাল’ নামের ওই কারখানায় এই বিক্ষোভ চলে বলে জানান শিল্প পুলিশের পরিদর্শক নাজমুল হাসান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, শ্রমিকদের অভিযোগ, ১০ শতাংশ ইনক্রিমেন্ট হওয়ার কথা থাকলেও তাদের দুই শতাংশ করে দেওয়া হয়েছে।

পুলিশ কর্মকর্তা নাজমুল বলেন, বিক্ষোভের এক পর্যায়ে পুলিশের পাশাপাশি বেপজা কর্তৃপক্ষ মালিকপক্ষের সঙ্গে আলোচনা শুরু করে। মালিকপক্ষের ১০ শতাংশ ইনক্রিমেন্ট দেওয়ার মৌখিক আশ্বাসে বিকাল ৫টার পর শ্রমিককরা কারখানা থেকে চলে যায়।