২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ছুরিকাঘাতে ‍যুবক আহত

কথা কাটাকাটির জেরে চট্টগ্রাম নগরীর ষোলশহরে ছুরিকাঘাতে আহত হয়েছেন এক যুবক।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2016, 12:58 AM

Updated : 20 Aug 2022, 12:00 PM

রোববার নগরীর পাঁচলাইশ থানার ষোলশহরের ফরেস্ট গেট এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে।

আহত সাইফুল ইসলাম (৩৫) ফরেস্ট রিসার্চ একাডেমিতে চাকরি করেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার আসিফ মহিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কথা কাটাকাটির জেরে একজনকে ফরেস্ট গেইট এলাকায় ছুরিকাঘাতের খবর পেয়েছি।”

আহত সাইফুল নিজেকে ছাত্রলীগের নেতা হিসেবে পরিচয় দিতেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

তবে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই নামে তার সংগঠনের কোনো নেতা নেই।