২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ সামনে রেখে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের নতুন জার্সি

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জাতীয় ক্রিকেট দলকে নতুন জার্সি হস্তান্তর করেছে স্পন্সর প্রতিষ্ঠান মেঘনা গ্রুপ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2016, 08:43 PM

Updated : 20 Aug 2022, 11:40 AM

রোববার বিকালে চট্টগ্রাম ক্লাবে এক অনুষ্ঠানে মেঘনা গ্রুপের ফ্ল্যাগশিপ ব্রান্ড ‘ফ্রেশ’ এর লোগো সম্বলিত জার্সি অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজের হাতে তুলে দেন প্রতিষ্ঠানটির পরিচালক তাহমিনা মোস্তফা।   

অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি মেয়র ও বিসিবির সহ-সভাপতি আ জ ম নাছির উদ্দিন, বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান, মেঘনা গ্রুপের নির্বাহী পরিচালক (মার্কেটিং) আসিফ ইকবাল, নির্বাহী পরিচালক তাইফ-বিন-ইউসুফ, জিয়াউদ্দিন আদিলসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

২৭ জানুয়ারি বাংলাদেশে শুরু হতে যাওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশ দলের সাফল্যের আশা প্রকাশ করেন মেয়র নাছির।

দলের জার্সি স্পন্সর করায় মেঘনা গ্রুপকে ধন্যবাদ জানান তিনি।  

মেঘনা গ্রুপের পরিচালক তাহমিনা মোস্তফা বলেন, “পৃষ্ঠপোষক হিসেবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জাতীয় ক্রিকেট দলের নতুন জার্সি হস্তান্তর আমাদের জন্য গুরুত্বপূর্ণ।”

টুর্নামেন্টে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সফলতা কামনা করেন তিনি।