২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে জাল নোটসহ এক দম্পতি গ্রেপ্তার

চট্টগ্রামে ৪০ হাজার টাকার জাল নোটসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2016, 05:44 PM

Updated : 20 Aug 2022, 11:28 AM

বৃহস্পতিবার রাতে নগরীর লালখান বাজার ও হালিশহর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মো ইসমাইল হোসেন (২০) ও তার স্ত্রী সানজিদা আক্তার (২০)।

নগর গোয়েন্দা পুলিশের এসআই সজল দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে লালখান বাজার আমিন সেন্টারের সামনে থেকে ২৭ হাজার টাকার জাল নোটসহ ইসমাইলকে গ্রেপ্তার করা হয়।

পরে তার স্বীকারোক্তি অনুযায়ী হালিশহর রঙ্গিপাড়ার নিঝুম ভবন নামে একটি ভবনের চার তলায় ইসমাইলের বাসায় অভিযান চালিয়ে তার স্ত্রী সানজিদার কাছ থেকে আরও ১৩ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।

এসআই সজল বলেন, "গ্রেপ্তারকৃতরা জানিয়েছে ঢাকা থেকে তারা নোটগুলো সংগ্রহ করে চট্টগ্রামে বিভিন্ন জায়গায় সরবরাহ করে আসছিলেন।”