২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিরিঙ্গী বাজারে যুবকের লাশ উদ্ধার

চট্টগ্রামের কোতোয়ালী থানার ফিরিঙ্গী বাজার এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2015, 12:49 PM

Updated : 22 Aug 2022, 01:55 PM

পুলিশ জানিয়েছে, নিহত রুবেল দাশ (৩২) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা। তিনি নগরীর পাথারঘাটা এলাকায় থাকতেন। তাকে পিটিয়ে হত্যা করা হয় বলে পুলিশের ধারণা।

শনিবার সকালে ফিরিঙ্গী বাজারের ইয়াকুব নগর এলাকার লোকজনের কাছে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয় বলে জানান কোতোয়ালী থানার এসআই বিকাশ চন্দ্র।

নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে জানিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “মনে হচ্ছে, দুর্বৃত্তরা তাকে পিটিয়ে হত্যার পর লাশ ইয়াকুব নগরে ফেলে যায়।”

লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলেও জানান এসআই বিকাশ।