২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অস্ত্রসহ শিবির ক্যাডার গ্রেপ্তার

চট্টগ্রামের লোহাগাড়া থেকে ১২ মামলার আসামি এক শিবির ক্যাডারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2015, 06:29 PM

Updated : 22 Aug 2022, 01:46 PM

গ্রেপ্তার কফিল উদ্দিন ভুট্টো (২২) উপজেলার চুনতী ইউনিয়নের সুফীনগরের নজির আহমদের ছেলে।

বুধবার বেলা ৩টার দিকে লোহাগাড়ার চুনতী ইউনিয়নের সুফীনগর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

লোহাগাড়া থানার ওসি মো. শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তার কাছ থেকে একটি এলজি ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।”

গ্রেপ্তারের বিরুদ্ধে নাশকতা, ভাংচুর-হত্যাসহ মোট ১২টি মামলা রয়েছে বলেও জানান ওসি।