চট্টগ্রামে পিস্তলসহ গ্রেপ্তার ৩
চট্টগ্রামের বায়েজিদ থানার রৌফাবাদ এলাকা থেকে বিদেশি পিস্তলসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে র্যাব, যাদের ডাকাত বলে দাবি করা হচ্ছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- আবদুর রহিম টুটুল (৩০), মোহাম্মদ হোসেন (২২) ও মো. হানিফ (২০)।
তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তলের সঙ্গে একটি বন্দুক ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি সোহেল মাহমুদ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার রাত ৮টার দিকে রৌফাবাদ হাউজিং সোসাইটির হাফেজ মালেকের ভাড়া বাসা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
“গ্রেপ্তারকৃতরা ডাকাত দলের সদস্য এবং অস্ত্র কেনা-বেচার জন্য ওই বাসায় অবস্থান করছিল,” বলেন তিনি।
