২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৪ মামলা

চট্টগ্রাম নগরীতে লাইসেন্স ও ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৪টি গাড়ির বিরুদ্ধে মামলা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2015, 05:11 PM

Updated : 12 Oct 2022, 04:12 PM

রোববার নগরীর টাইগার পাস মোড়ে এই অভিযানে মামলার পাশাপাশি আরও সাড়ে সাত হাজার টাকা জরিমানা আদায় করা হয় বলেও জানিয়েছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামসুজ্জামান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযানে শতাধিক যানবাহনের ফিটনেস, চালক ও গাড়ির লাইসেন্স, বীমা এবং রুট পারমিট যাচাই করা হয়।

এসময় বিভিন্ন অভিযোগে ১৪টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়। এছাড়া বিভিন্ন যানবাহন চালককে বিভিন্ন পরিমাণে জরিমানা করে সাড়ে সাত হাজার টাকা আদায় করা হয়।