২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেনিং স্কুলে ফায়ারিং অনুশীলনে ৩ পুলিশ আহত

“ফায়ারিং স্কোয়াডে একজন কনস্টেবল অসুস্থ হয়ে পড়লে মিস ফায়ারে অপর তিন জন আহত হন।”

ট্রেনিং স্কুলে ফায়ারিং অনুশীলনে ৩ পুলিশ আহত

বেতবুনিয়া পুলিশ ট্রেনিং স্কুল,

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2023, 03:08 PM

Updated : 10 Jan 2023, 03:08 PM

রাঙামাটির বেতবুনিয়া পুলিশ ট্রেনিং স্কুলে ফায়ারিং অনুশীলনের সময় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

মঙ্গলবার বার্ষিক ফায়ারিং অনুশীলনের সময় চট্টগ্রাম নগর পুলিশের ওই তিন সদস্য আহত হন বলে জানান অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) স্পিনা রানী প্রামাণিক।

কীভাবে তারা আহত হলেন জানতে চাইলে অতিরিক্ত উপ-কমিশনান স্পিনা রানী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ট্রেনিং স্কুলে বার্ষিক ফায়ারিং অনুশীলন চলছিল। এসময় ফায়ারিং স্কোয়াডে নার্গিস আক্তার নামে একজন কনস্টেবল অসুস্থ হয়ে পড়ে যান। তখন মিস ফায়ারে অপর তিন জন আহত হন।”

আহতরা হলেন- কনস্টেবল মিনু আরা, অভি বড়ুয়া ও সুমন। তাদের মধ্যে মিনু আরা সিএমপির আকবর শাহ থানায় এবং অভি ও সুমন বাকলিয়া থানায় কর্মরত।

তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে বলে পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান জানিয়েছেন।