২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কর্ণফুলীতে জোয়ারে ভেসে এল লাশ

ওই ব্যক্তির পরনে ছিল প্যান্ট শার্ট; বয়স আনুমানিক ৩০ বছর।

কর্ণফুলীতে জোয়ারে ভেসে এল লাশ

প্রতীক ছবি

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2023, 07:27 PM

Updated : 12 Jul 2023, 09:35 AM

চট্টগ্রামে কর্ণফুলী নদী থেকে ‘জোয়ারে ভেসে আসা’ একটি লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ।

মঙ্গলবার দুপুরে বাংলাবাজার ঘাট থেকে লাশটি উদ্ধার করা হয় বলে সদরঘাট নৌ থানার ওসি একরাম উল্লাহ জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, জোয়ারের পানিতে ভেসে এসে বাংলাবাজার ঘাট এলাকায় নদীর পাড়ে আটকে ছিল লাশটি। পরনে ছিল প্যান্ট শার্ট। তার বয়স আনুমানিক ৩০ বছর।

“আমাদের ধারণা, দুয়েকদিন আগে পানিতে পড়ে ওই ব্যক্তির মৃত্যু হতে পারে। সুরতহালে তার শরীরে জখমের কোনো চিহ্ন পাওয়া যায়নি।”

ওসি একরাম জানান, লাশের পরিচয় শনাক্তে বিভিন্ন থানায় খোঁজ নেওয়া হচ্ছে।