২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে র‌্যাব পরিচয়ে ’প্রতারণা’, যুবক গ্রেপ্তার

নিজেকে র‌্যাব কমকর্তা পরিচয় দিয়ে এক নারীর কাছ থেকে সাড়ে ৩৭ হাজার টাকা নেন ওই যুবক।

চট্টগ্রামে র‌্যাব পরিচয়ে ’প্রতারণা’, যুবক গ্রেপ্তার

গ্রেপ্তার আমান উল্লাহ ওরফে মানিক

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2022, 06:23 PM

Updated : 14 Dec 2022, 06:23 PM

চট্টগ্রামে র‌্যাবের নাম ভাঙিয়ে টাকা নেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার ফটিকছড়ি উপজেলার ভুজপুর থেকে আমান উল্লাহ ওরফে মানিককে (২৯) গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব-৭ সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবসার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

তিনি বলেন, পারিবারিক কলহের জেরে এক নারী কয়েক মাস আগে ‘স্বামীর’ বিরুদ্ধে মামলা করেন। ওই মামলার কাজে গত ১২ সেপ্টেম্বর ওই নারী আদালতে গেলে মানিকের সঙ্গে পরিচয় হয়।

“মানিক নিজেকে র‌্যাব কর্মকর্তা পরিচয় দিয়ে ওই নারীর পক্ষ নিয়ে ‘স্বামীকে’ গ্রেপ্তার করানোর আশ্বাস দিয়ে এক লাখ টাকা দাবি করে।”

“তার কথা বিশ্বাস করে সাড়ে ৩৭ হাজার টাকা দেন; কয়েকদিন পর মামলার বিষয়ে ওই নারী যোগাযোগ করলে আরও ২০ হাজার টাকা দাবি করেন মানিক।”

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মানিক বিষয়টি ‘স্বীকার’ করেছেস জানিয়ে র‌্যাব কর্মকর্তা আবসার বলেন, “টাকা না দিলে ওই নারীকে গ্রেপ্তারের হুমকি দিলে তিনি (নারী) বিষয়টি র‌্যাবকে জানান। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় মানিকের কাছ থেকে ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়।