২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

চট্টগ্রামে পাসের হার কমল ৪ শতাংশ পয়েন্ট

এবার জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ২৬৯ জন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2024, 11:47 AM

Updated : 26 Aug 2026, 10:39 AM

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাসের হার ৭০ দশমিক ৩২ শতাংশ, যা গতবারের তুলনায় প্রায় ৪ শতাংশ পয়েন্ট কম।

মঙ্গলবার চট্টগ্রাম শিক্ষা বোর্ড ভবনে পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এ এম এম মুজিবুর রহমান এবছরের পরীক্ষার ফল ঘোষণা করেন।

ঘোষিত ফল অনুসারে, এবার এই বোর্ডে পাসের হার ৭০ দশমিক ৩২ শতাংশ; গতবার এই হার ছিল ৭৪ দশমিক ৪৫ শতাংশ।

এবছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ১০ হাজার ২৬৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, যার মধ্যে ৫ হাজার ৭৫৯ জন ছাত্রী ও ৪ হাজার ৭৫৯ জন ছাত্র। এবার ছাত্রদের পাসের হার ৬৭ দশমিক ৭২ শতাংশ এবং ছাত্রী পাসের হার ৭২ দশমিক ৪৯ শতাংশ।

চট্টগ্রাম বোর্ডে এবার সর্বোচ্চ পাসের হার বিজ্ঞান বিভাগে ৯১ দশমিক ৩৩ শতাংশ; ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৭৩ দশমিক ৫২ শতাংশ এবং মানবিক বিভাগে পাসের হার ৫৭ দশমিক ১১ শতাংশ।

কক্সবাজার জেলায় এবার পাসের হার ৬৩ দশমিক ১৯ শতাংশ। তিন পার্বত্য জেলার মধ্যে রাঙামাটিতে ৬০ দশমিক ৩২ শতাংশ; খাগড়াছড়ি জেলায় পাসের হার ৫৯ দশমিক ৬৩ শতাংশ এবং বান্দরবান জেলায় পাসের হার ৫৯ দশমিক ৯০ শতাংশ।