১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ডেঙ্গু: চট্টগ্রামে আরও দুই মৃত্যু

চলতি বছর চট্টগ্রাম জেলায় ডেঙ্গুতে যে ২৩ জনের মৃত্যু হয়েছে তারমধ্যে নারী ১৩ জন, পুরুষ ৭ জন এবং শিশু ৩ জন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2024, 06:59 PM

Updated : 10 Sep 2026, 12:21 PM

চট্টগ্রামে ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু হয়েছে। 

তাদের নিয়ে চলতি মাসে চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু হলো। 

মঙ্গলবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে ডেঙ্গুতে দু’জনের মৃত্যুর তথ্য জানানো হয়। এই দুজন রোববার মারা যান। 

মঙ্গলবারের প্রতিবেদন অনুসারে জেলায় আগের ২৪ ঘণ্টায় আরও ৫৩ জন নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। 

চলতি মাসে এখন পর্যন্ত জেলায় ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৩৪৩ জন। 

চট্টগ্রামে জেলায় চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়েছে মোট ২ হাজার ৮৪৮ জন। এর মধ্যে সেপ্টেম্বরে ৯০৭ জন, অগাস্টে ২০২ জন এবং জুলাই মাসে ১৯৮ জন রোগী শনাক্ত হয়।

এ বছর এখন পর্যন্ত শনাক্তদের মধ্যে ১৮২১ জন নগরীর বাসিন্দা। বাকি ১ হাজার ২৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। 

মোট শনাক্ত ডেঙ্গু রোগীর মধ্যে পুরুষ ১ হাজার ৫৫৭জন, নারী ৭৮৫ জন এবং শিশু ৫০৬ জন। 

চলতি মাসে চট্টগ্রাম নগরীর সাতটি স্থানকে ডেঙ্গু সংক্রমণের জন্য অতি ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্যবিভাগ। 

নগরীর লাল জোন হিসেবে চিহ্নিত এলাকাগুলো হলো- কোতোয়ালী, বাকলিয়া, বায়েজীদ, বন্দর, পাহাড়তলি, খুলশী ও চকবাজার। 

এছাড়া ‘হলুদ’ জোন তথা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে আরও পাঁচটি এলাকা। সেগুলো হলো পাঁচলাইশ, হালিশহর, পতেঙ্গা, চান্দগাঁও এবং ডবলমুরিং। 

চলতি বছর চট্টগ্রাম জেলায় ডেঙ্গুতে যে ২৩ জনের মৃত্যু হয়েছে তারমধ্যে নারী ১৩ জন, পুরুষ ৭ জন এবং শিশু ৩ জন।