২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চেক প্রতারণা মামলায় চট্টগ্রামে ব্যবসায়ী গ্রেপ্তার

তাকে কারাগারে পাঠিয়েছে আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2023, 12:09 AM

Updated : 03 May 2023, 12:09 AM

চেক প্রতারণা মামলার সাজা পরোয়ানা নিয়ে পালিয়ে থাকা এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার আশরাফদ্দৌলা (৫৫) পাকিজা স্টিল মিল নামে একটি কোম্পানির পরিচালক।

সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আশরাফদৌল্লার বিরুদ্ধে বিভিন্ন ব্যাংকে ১২টি মামলা আছে। তার মধ্যে ৯ মামলায় সাজা হয়েছে, বাকিগুলোও বিচারাধীন।

পরোয়ানা নিয়ে আশরাফ দীর্ঘদিন পালিয়ে ছিলেন উল্লেখ করে তিনি জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে কদম রসুল এলাকার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

পরে আশরাফদৌল্লাহকে রোববার ২য় যুগ্ম জেলা ও দায়রা আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।