২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ‘মাদকের’ টাকার জন্য মাকে কুপিয়ে খুন

স্বজনদের বরাতে পুলিশ বলছে, গ্রেপ্তার ফারুক ‘মাদকাসক্ত’।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2024, 01:13 AM

Updated : 26 Aug 2026, 09:42 AM

চট্টগ্রামে ‘মাদকের’ টাকার জন্য মাকে কুপিয়ে খুন করার অভিযোগে ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার রাতে নগরীর পাহাড়তলী থানার ভেলুয়ার দিঘীর উত্তর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রীনা আক্তার ওরফে চন্দনা (৪০) সেখানকার ডা. মোহাম্মদ আলী বাড়ি এলাকার বাসিন্দা আক্তার হোসেনের স্ত্রী।

এ ঘটনায় পুলিশ ওই নারীর ছেলে ওমর ফারুককে (২৩) গ্রেপ্তার করেছে।

নগর পুলিশের সহকারী কমিশরার (পাহাড়তলী জোন) মাঈনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তার ফারুক মাদকাসক্ত। রাতে টাকার জন্য তার মাকে চাপ দেয়। টাকা না দেওয়ায় ঘরে থাকা বটি দিয়ে মাকে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই রীনা আক্তারের মৃত্যু হয়। 

এই পুলিশ কর্মকর্তা বলেন, লাশ উদ্ধারসহ আইনানুগ প্রক্রিয়া গ্রহণের প্রস্তুতি চলছে।