১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে বিডি ফুডসের গুদামের আগুন নিয়ন্ত্রণে

আগুন নেভাতে আগ্রাবাদ ও বন্দর স্টেশনের ৮টি ইউনিট কাজ করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2026, 02:33 PM

Updated : 26 Aug 2026, 03:16 PM

চট্টগ্রামে খাদ্য উৎপাদনকারী একটি প্রতিষ্ঠানের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। 

নগরীর সাগরিকা মোড়ে রোববার সকালে বিডি ফুডসের গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ বলছে, বেলা ১১টা ৪০ মিনিটে আগুন লাগার খবর আসে তাদের কাছে। এর পর ফায়ার সার্ভিসের আগ্রাবাদ ও বন্দর স্টেশনের ৮টি ইউনিট সেখানে গিয়ে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনে পুরোপুরি নির্বাপনের কাজ করছে বলে নিয়ন্ত্রণ কক্ষ থেকে বলা হয়েছে।