২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসার প্রধান শিক্ষক গ্রেপ্তার

শিশুটি মাদ্রাসায় আবাসিক শিক্ষার্থী হিসেবে পড়াশোনা করতেন।

চট্টগ্রামে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসার প্রধান শিক্ষক গ্রেপ্তার

চট্টগ্রামে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2022, 06:10 PM

Updated : 23 Nov 2022, 06:10 PM

চট্টগ্রামে ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে একটি মাদ্রাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

নগরীর কোতোয়ালী থানার জয়নব কলোনী এলাকা থেকে মঙ্গলবার গভীর রাতে জোবাইর হোসেন (২৮) নামে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়, যিনি ওই কলোনির হযরত জয়নাব হেফজুল কোরআন নুরানী মাদ্রাসার প্রধান শিক্ষক।

কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১২ বছর বয়সী শিশুটি মাদ্রাসায় আবাসিক শিক্ষার্থী হিসেবে পড়াশোনা করতেন। গত ১১ নভেম্বর নাস্তা খাওয়ানোর কথা বলে জোবাইর তাকে যৌন নিপীড়ন করেন।

তিনি জানান, কয়েকদিন আগে শিশুটি মাদ্রাসা থেকে বাড়িতে বেড়াতে যায়। ওই সময় সে শারীরিক অসুস্থতাবোধ করায় তার মায়ের কাছে যৌন নিপীড়নের বিষয়টি জানায়। ঘটনা শুনে শিশুটির মা কোতোয়ালী থানায় অভিযোগ করেন।

অভিযোগ পেয়ে কোতোয়ালী থানা পুলিশ তদন্তে নেমে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় রাতে জয়নব কলোনী এলাকা থেকে জোবাইরকে গ্রেপ্তার করে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।