চট্টগ্রামে নদীতে মিলল অজ্ঞাত লাশ
তাৎক্ষণিকভাবে লাশের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
চট্টগ্রামে কর্ণফুলী নদী থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিএফডিসি জেটি এলাকা থেকে লাশটি উদ্ধারের কথা জানান চট্টগ্রাম সদরঘাট নৌ থানার ওসি একরাম উল্লাহ।
তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
ওসি একরাম উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তার বয়স আনুমানিক ৪০। শরীরের বিভিন্ন অংশে পঁচন ধরে যাওয়ায় চেহেরা বিকৃত হয়ে গেছে।”
ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
