Published : 25 Mar 2026, 03:30 PM
চট্টগ্রামের সাতকানিয়ায় প্রাইভেট কারের ধাক্কায় একটি অটো রিকশার দুই আরোহী মারা গেছেন।
এই দুর্ঘটনার আরও পাঁচ জন আহত হয়েছেন।
বুধবার দোহাজারি বিওসি মোড় থেকে কিছুটা দূরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন- রণজিৎ ধর (৫৫) ও বাবুল দে (৬৩)।
দোহাজারি হাইওয়ে থানার সার্জেন্ট মো. সম্রাট হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিওসি মোড়ের অদূরে রাজমহল কমিউনিটি সেন্টারের কাছে চট্টগ্রামমুখী একটি প্রাইভেট কার পেছন থেকে ব্যাটারিচালিত অটো রিকশাকে ধাক্কা দিলে হতাহতের ঘটনা ঘটে।”
প্রাইভেট কারের ধাক্কায় অটো রিকশায় থাকা পাঁচজন ও প্রাইভেট কারের দুইজনসহ সাত জন আহত হয়েছেন বলেও জানিয়েছেন তিনি।
সার্জেন্ট সম্রাট বলেন, আহতদের প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানকার চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন।