২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

রেকর্ড গড়ার দিনে কোহলির বিস্ফোরক সেঞ্চুরি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৭৪ বলে তিন অঙ্ক স্পর্শ করেছেন ভারতের এই ব‍্যাটিং গ্রেট।

রেকর্ড গড়ার দিনে কোহলির বিস্ফোরক সেঞ্চুরি

ছবি: ইন্ডিয়ান ক্রিকেট টিম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 27 Sep 2026, 09:54 PM

Updated : 27 Sep 2026, 10:02 PM

ক্রিজে যাওয়ার পর থেকেই সাবলীল ব‍্যাটিংয়ে এগোলেন ভিরাট কোহলি। সাচিন টেন্ডুলকারকে ছাড়িয়ে ওয়ানডেতে গড়লেন দ্রুততম ১৫ হাজার রানের কীর্তি। সেখানেই থামলেন না এই ব‍্যাটিং গ্রেট। উপহার দিলেন ঝকঝকে এক সেঞ্চুরি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৭৪ বলে তিন অঙ্ক স্পর্শ করেন কোহলি। ওয়ানডেতে এটি তার ৫৫তম সেঞ্চুরি।

ক্রিজে যাওয়ার পর থেকেই সাবলীল ব‍্যাটিংয়ে এগোলেন ভিরাট কোহলি। সাচিন টেন্ডুলকারকে ছাড়িয়ে ওয়ানডেতে গড়লেন দ্রুততম ১৫ হাজার রানের কীর্তি। সেখানেই থামলেন না এই ব‍্যাটিং গ্রেট। উপহার দিলেন ঝকঝকে এক সেঞ্চুরি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৭৪ বলে তিন অঙ্ক স্পর্শ করেন কোহলি। এই সংস্করণে এটি তার ৫৫তম সেঞ্চুরি।

ওয়ানডেতে ৫০ সেঞ্চুরি নেই আর কারও। দ্বিতীয় সর্বোচ্চ ৪৯ সেঞ্চুরি করেছেন টেন্ডুলকার। এরপরে আছেন রোহিত শার্মা (৩৪)।

দ্বাদশ ওভারের শেষ বলে রোহিত আউট হলে ক্রিজে যান কোহলি। গিয়েই চড়াও হন ক‍্যারিবিয়ান বোলারদের ওপর। বাড়তে থাকে রানের গতি।

আরেক প্রান্তে দারুণ সঙ্গ দেন অধিনায়ক শুবমান গিল। তার সঙ্গে দ্বিতীয় উইকেটে কোহলি গড়েন ১৫১ রানের জুটি।

৪০ বলে পঞ্চাশ স্পর্শ করেন কোহলি। একটু পরে হাতে ধরা দেয় ওই মাইলফলক। ৩০৩ ইনিংসে ওয়ানডেতে ১৫ হাজার রান স্পর্শ করেন তিনি। টেন্ডুলকারের লেগেছিল ৩৭৭ ইনিংস। এই দুইজনের ছাড়া ১৫ হাজার রান নেই আর কারও।

সেঞ্চুরির পর আরও চড়াও হন কোহলি। বল ফেলার যেন জায়গা পাচ্ছিলেন না সফরকারীরা বোলাররা।

ছক্কায় ৭৪ বলে তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া পান কোহলি। সেঞ্চুরির পথে হাঁকান তিনি ছয়টি করে ছক্কা ও চার।