২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিজ জেতার আত্মবিশ্বাস তাহিরের

দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের কাছে বিধ্বস্ত হলেও দক্ষিণ আফ্রিকা দলে তার কোনো প্রভাব পড়েনি বলে দাবি করেছেন ইমরান তাহির। প্রোটিয়া এই লেগ স্পিনার জানিয়েছেন, সিরিজ জিততে শেষ ম্যাচে নিজেদের সেরাটা দিতে মুখিয়ে আছেন তারা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2015, 04:16 PM

Updated : 25 Apr 2022, 01:36 PM

বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে খেলবে দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এখন ১-১ -এ সমতা রয়েছে।
 
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে তাহির নিজেদের উজাড় করে দেওয়ার জন্য উন্মুখ থাকার কথা জানান, “আমরা নিজেদের সেরাটা দিতে যাচ্ছি। শেষ ম্যাচে কি হয়েছে তা নিয়ে আমরা মোটেও উদ্বিগ্ন নই। আমরা কেবল আগামীকালের ম্যাচের দিকে মনোযোগ দিচ্ছি।”
 
প্রথম ওয়ানডেতে ৮ উইকেটে জেতা দক্ষিণ আফ্রিকা পরের ম্যাচে হারে ৭ উইকেটে। ২২.২ ওভার বাকি থাকতেই জয় তুলে নিয়ে সিরিজে সমতা আনে স্বাগতিকরা। 
 
“ওরা গত ম্যাচে ভালো ক্রিকেট খেলেছে। সামনের ম্যাচে আমরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। আমরা নিজেদের সেরা চেষ্টাটাই করব।”
 
আট বছরের মধ্যে বাংলাদেশের কাছে প্রথমবারের মতো হারলেও দলে তার কোনো প্রভাব দেখছেন না তাহির।
 
“আমাদের ক্যাম্পে সব কিছু ভালোভাবে হচ্ছে। আমরা সবাই সুখী। …আমরা কখনও পেছনে তাকাই না।”

পুরনো খবর:

চট্টগ্রামের মাঠ এখন চাপে!
দেশে জয়ের ধারা ধরে রাখতে চান সাকিব