২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সরে দাঁড়ালেন দ. আফ্রিকার বোলিং কোচ ডোনাল্ড

বাংলাদেশ সফরে নতুন বোলিং কোচ নিয়ে আসতে হবে দক্ষিণ আফ্রিকাকে। এই দায়িত্ব ছেড়ে দিয়েছেন দেশটির সাবেক পেসার অ্যালেন ডোনাল্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2015, 03:40 PM

Updated : 22 Aug 2022, 12:05 PM

মঙ্গলবার ক্রিকেট সাউথ আফ্রিকার এক বিবৃতিতে বলা হয়, ডোনাল্ড জানিয়েছেন, এখনই সরে যাওয়ার তার সঠিক সময় বলে মনে হয়েছে বলে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

২০১১ সালের জুনে দায়িত্ব নেওয়ার পর চার বছর বোলারদের সঙ্গে কাজ করেন ডোনাল্ড। তার বদলে যথাসময়েই নতুন কাউকে দায়িত্ব দেওয়া হবে বলে বিবৃতিতে জানানো হয়।

বাংলাদেশে আগামী জুলাইয়ে সফরের আগে দক্ষিণ আফ্রিকা দলের কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই।