২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় দিনে কোণঠাসা চট্টগ্রাম

বোলারদের পর ব্যাটসম্যানদের দৃঢ়তায় চট্টগ্রাম বিভাগের ওপর ছড়ি ঘোরাচ্ছে খুলনা বিভাগ। দ্বিতীয় দিনের খেলা শেষে খুলনা ১৩৪ রানে এগিয়ে আছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2015, 07:34 PM

Updated : 25 Apr 2022, 01:07 PM

জাতীয় ক্রিকেট লিগের সপ্তম রাউন্ডের ম্যাচে বিকেএসপির তিন নম্বর মাঠে মঙ্গলবার দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসে ৩৬৯ রান তোলে খুলনা।

জিয়াউর রহমান দারুণ এক শতকের ইনিংস খেলে খুলনাকে বড় স্কোর এনে দেন। ১৩৪ বলে জিয়ার খেলা ১২২ রানের ইনিংসটি সাতটি চার ও ১০টি ছক্কায় সাজানো।

চট্টগ্রামের মেহেদি হাসান রানা ও ইফতেখার সাজ্জাদ রনি চারটি করে উইকেট নিলেও খুলনার রানের চাকা আটকে রাখতে পারেননি।

চট্টগ্রাম দ্বিতীয় ইনিংসেও ব্যাটিংয়ে ভালো শুরু পায়নি। দলীয় চার রানে উদ্বোধনী ব্যাটসম্যান নাফিস ইকবালকে হারায় তারা। এরপর শেষ বিকেলে আরো দুই উইকেট হারিয়ে ৪৫/৩ স্কোর নিয়ে দ্বিতীয় দিন শেষ করে তারা।

প্রথম ইনিংসেও চট্টগ্রামের ব্যাটসম্যানেরা খুলনার বোলারদের বিপক্ষে পেরে ওঠেনি। ১৯০ রানে গুটিয়ে যায় চট্টগ্রামের ইনিংস।