২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরের বিপক্ষে লড়ছে সিলেট

জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে রংপুর বিভাগের বিপক্ষে দ্বিতীয় দিন শেষে ৫ উইকেটে ১৯১ রান করেছে সিলেট বিভাগ।   

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2015, 07:07 PM

Updated : 22 Aug 2022, 11:37 AM

এখনও ১৭৬ রানে পিছিয়ে আছে সিলেট। প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ৩৬৭ রান করে রংপুর।

সোমবার সাভারের বিকেএসপির ৩ নম্বর মাঠে ৬ উইকেটে ২৯৭ রান নিয়ে খেলতে নেমে রংপুর বাকি চার উইকেট হারিয়ে ৭০ রান যোগ করে।

আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান আরিফুল হক ৪৭ ও ধীমান ঘোষ ৪১ রান করেন।

প্রথম দিনে ৪ উইকেট নেয়া এনামুল হক জুনিয়র এ দিন আরিফুলকে আউট করে ৫ উইকেট পূর্ণ করেন। 

জবাবে ব্যাট করতে নেমে ৪৫ রানের মধ্যে ৪ উইকেট হারালেও অলক কাপালী ও রোমান আহমেদের ১০৩ রানের জুটিতে সিলেট বিপদ কাটিয়ে ওঠে।

রোমান ৪০ করে আউট হয়ে গেলেও ৭০ রানে অপরাজিত আছেন কাপালী।

কাপালীর সঙ্গে ৩১ রান নিয়ে ব্যাট করছেন নাজমুল মিলন। 

রংপুরের সাজেদুল ইসলাম ২৩ রানে ২ উইকেট নেন।

পুরনো খবর:

মজিদের আড়াইশ' রানে জয়ের পথে ঢাকা বিভাগ
ইমরুলের শতকে ভালো অবস্থানে খুলনা
জুনায়েদের শতকে চালকের আসনে রাজশাহী